রিটার্ন ও রিফান্ড পলিসি (Return Policy)

হোম রিটার্ন ও রিফান্ড পলিসি (Return Policy)
সরাসরি সহায়তা প্রয়োজন?

আমাদের প্রতিনিধি আপনার সেবায় নিয়োজিত আছেন।

01849832178

রিটার্ন ও রিফান্ড পলিসি (Return Policy)

গ্রাহকের সন্তুষ্টিই প্রগতি বাজারের প্রধান লক্ষ্য। আমাদের পাঠানো পণ্যে কোনো প্রকার ত্রুটি থাকলে বা প্রত্যাশিত গুণগত মান না পেলে আপনি সহজেই রিটার্ন অথবা রিফান্ডের আবেদন করতে পারবেন।

যে সকল ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য:

  • ভুল পণ্য বা ভুল পরিমাণের পার্সেল ডেলিভারি হলে।
  • ডেলিভারির সময় বোতল বা প্যাকেজ ফাটা/ভাঙা বা নষ্ট অবস্থায় পাওয়া গেলে।
  • মেয়াদোত্তীর্ণ বা গুণগত মান নষ্ট হওয়া কোনো পণ্য পৌঁছালে।
  • অর্ডারের সাথে পণ্যের বিবরণীর অমিল থাকলে।

রিটার্ন আবেদনের সময়সীমা:

পণ্য গ্রহণের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের হটলাইনে কল দিয়ে অথবা ওয়েবসাইটে "অভিযোগ ও পরামর্শ" সেকশনে গিয়ে রিটার্নের কারণ উল্লেখ করে আবেদন করতে হবে।

রিফান্ড পদ্ধতি ও সময়:

  • রিটার্নকৃত পণ্য আমাদের স্টোরে পৌঁছানোর পর কোয়ালিটি টিম তা যাচাই করবে।
  • যাচাই সম্পন্ন হওয়ার ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে রিফান্ডের টাকা প্রদান করা হবে।
  • গ্রাহক চাইলে রিফান্ডের পরিবর্তে সমমূল্যের নতুন ফ্রেশ পণ্য রিপ্লেসমেন্ট নিতে পারবেন।
যে ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়: পণ্যের সিল খোলার পর নিজস্ব অপব্যবহার বা যথাযথ নিয়ম না মেনে সংরক্ষণ করার কারণে নষ্ট হলে রিটার্ন প্রযোজ্য হবে না।
0